Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ন্যায়বিচার নিশ্চিতে রামিসার বাবাকে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

রামিসার বাবা আব্দুল হান্নান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

ঢাকা: মিরপুরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি জানতে তার বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় মামলার বিচারিক কার্যক্রমে ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রামিসার বাবা জানান, বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার বর্তমান অবস্থা ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রামিসার বাবাকে আশ্বস্ত করে বলেন, ‘বর্তমান সরকার তাদের পাশে রয়েছে।’ ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কার্যকর ভূমিকা রাখার কথাও জানান তিনি।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকার একটি আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

বর্তমানে ওই মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্ট বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম নিয়েই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন রামিসার বাবা।

বিজ্ঞাপন

মানবতার কাছে হারুক মারণাস্ত্র
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর