Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২২

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ঢাকা: থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ড এবং ৫ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। এরপর ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন তিনি।

প্রধান বিচারপতি সফরে থাকাকালে কিংবা তিনি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

বিজ্ঞাপন

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

ঢাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে 
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮

আরো

সম্পর্কিত খবর