Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া দড়িপাড়া এলাকায় অটোরিকশাচালক মোকলেসুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তিনি ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তা নেভানোর চেষ্টা করেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ঘরের ফ্রিজ, শোকেস, বাক্স, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

বিজ্ঞাপন

মোকলেসুর রহমান জানান, আগুনে তার ঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহায়তা দেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী জানান, বিষয়টি খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০

আরো

সম্পর্কিত খবর