Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলাসহ পৃথক দুটি সিআর মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় সবুজ তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ তালুকদার বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ই গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম তালুকদার ওরফে পেয়ারা ও বিউটি খাতুনের ছেলে।

এদিকে, পৃথক দুটি সিআর মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন জহিরুল ইসলাম ওরফে মুকুল এবং জসিম। দুজনেরই বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেড়াগাতী গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও আসামিদের বিরুদ্ধে চলমান আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থানায় প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে রোববার সকালে তিন আসামিকে সিরাজগঞ্জের আদালতে পাঠানো হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান ব‌লেন, মামলাগুলোর বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর