Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহানন্দা নদীতে পানিতে ডুবে ২ তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই তরুণের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ায় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে ও পানিতে তলিয়ে যান তারা। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা অন্যদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং নদী থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, গোবরতলা ইউনিয়নে নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি দেখছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

ঝটপট বানান মচমচে কুলি পিঠা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর