Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা

সারাবাংলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৭

গণবিপ্লবী উদ্যোগ। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সকল ক্ষমতা জনগণের’— এই দর্শন সামনে রেখে ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে আহ্বায়ক করে গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৬ সদস্যের এই প্রস্তুতি কমিটির মেয়াদ দুই মাস।

রোববার (২৭ সেপ্টেম্বর) গণবিপ্লবী উদ্যোগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গণবিপ্লবী উদ্যোগের প্রস্তুতি এই কমিটিতে রয়েছেন- আজাদ খান ভাসানী, আজহারুল হক লিংকন, আব্দুল্লাহ আল সোহানুর ইসলাম সোহান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আব্দুস সামাদ আজিজ, আবির হাসান, আমিনুল হুদা আমান, আসিফ নেহাল, ইমতিয়াজ রাকিবুল, উম্মে খায়ের ঈদি, কবীর আলমগীর, খন্দকার নিয়াজ রহমান, খান মুহাম্মদ মুরসালীন, জার্জীস আহমেদ, তানজিনা তাম্মিম হাপসা, তাপসী রাবেয়া, নাহিদ ইসলাম, ফারজানা আক্তার চারুলতা, ফারহাদ আলম ভূঁইয়া, মাসুম সরকার রাজা, মাহাথির মেসুত হিমেল, মিশু আলী শুহাস, মো. আশিকুর রহমান খান, মো: তানভীর হাসান, মো. মাস্উদুজ্জামান, মো. রাকিবুল হাসান ইমন, মোহাম্মদ ফাহিম আহম্মেদ, মোহাম্মদ মাজেদুর রহমান, রাঈদ হাসান, রোকন শেখ, লিখন ইসলাম, শিবলী মোস্তফা খান, সাখাওয়াত হোসেইন তুরাগ, সুমাইয়াহ রহমান।

বিজ্ঞাপন

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফ সোহেল বলেন, ‘গণবিপ্লবী উদ্যোগ জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা এবং জনগণ, প্রকৃতি ও স্থানীয় সমাজের ওপর ভিত্তি করে নতুন রাষ্ট্র-সমাজব্যবস্থা নির্মাণের একটি গণভিত্তিক রাজনৈতিক উদ্যোগ। জনগণকে রাষ্ট্রের মালিক, সিদ্ধান্তগ্রহণকারী এবং রাষ্ট্র পরিচালনার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য।’

প্রস্তুতি কমিটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘প্রস্তুতি কমিটির সংগঠকেরা নিজ নিজ এলাকার বাস্তব সমস্যা ও প্রয়োজনকে কেন্দ্র করে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন, স্থানীয় গণসংগঠন গড়ে তোলা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমন্বয় তৈরির কাজ এগিয়ে নেবেন।’

প্রস্তুতি কমিটি তার দুই মাস মেয়াদের মধ্যে গণবিপ্লবী উদ্যোগের গঠনতন্ত্র প্রণয়ন করবে। গঠনতন্ত্র প্রণয়নে জনগণ, প্রকৃতি, স্থানীয় সমাজ, ন্যায় ও নৈতিকতা এবং সুশাসন এই পাঁচটি মৌলিক ভিত্তিকে গুরুত্ব দেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর