Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫০

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু গ্রেফতার।

ঢাকা: মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দার অভিযানে রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাইফ উদ্দিন পাপ্পু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাপ্পু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে। তার বাবার নাম রুহুল আমিন।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সাইফ উদ্দিন পাপ্পু সামনের সারিতে ছিল বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর