Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁওয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৬

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার একটি বাসায় নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সড়ক ও জনপথ কোয়ার্টারের টিনশেড বাসা থেকে নিশি আক্তারের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহ কোম্বল দিয়ে পেঁচানো ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ সরকার জানান, দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই কোর্য়াটার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, নিশির গ্রামের বাড়ি চাদপুর জেলার উত্তর মতলব উপজেলায়। বাবার নাম মো. খোকন মিয়া। স্বামী আব্দুল্লাহ আল মামুন সাগর ও চার বছরের এক সন্তানকে নিয়ে ওই কোয়র্টারে থাকতেন তিনি। স্বামী সাগর মাদকাসক্ত। গতরাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে নিশিকে শ্বাসরোধে করে হত্যা করে সাগর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সাগরতে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর