Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোহরাওয়ার্দী উদ্যান থেকে ম্যুরাল সরানোর কোনো সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এই কথা জানান।

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের মূল পরিকল্পনা এবং ম্যুরাল পরিবর্তনসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছুদিন আগে একটি অনলাইন পত্রিকায় অত্যন্ত ভুলভাবে সংবাদ প্রচার করা হয়েছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনাকে কীভাবে আরও সুন্দর ও যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ করছে সরকার। তবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যসংবলিত ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেখানে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা হলেও বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহার ও মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখেই সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে স্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর