Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কসবা উপজেলা আইন শৃঙ্খলা এবং চোরাচালান নিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৫

ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলা আইন শৃঙ্খলা এবং চোরাচালান নিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. তাকজিল কবির, সহকারী কমিশনার (ভুমি), ডা. আসাদুজ্জামান, মো. রাশেদুল ইসলাম, কসবা থানার ওসি মো. রাশেদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াত-ই-ইসলামের নায়েবে আমির মো. শিবলী নোমানী, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কসবা টি আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বিজিবি কমান্ডার সুবেদার মো. কবির আহমেদ, কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, কুটি ইউনিয়নের চেয়ারম্যান মো. উজ্জ্বল।

বিজ্ঞাপন

সভাপতি তার বক্তব্যে বলেন, বিজিবিকে আসামি ধরতে হবে এবং চোরাচালান বন্ধ করতে হবে। তিনি মাদকের বিষয়ে বিজিবিকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেন। ইউনিয়ন মাদক নির্মুল কমিটি মাদক ব্যবসায়ী হাতেনাতে ধরার জন্য গুরুত্বারোপ করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মতামত প্রদান করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর