Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬১-এর আমির এবার ২৫ বছরের তরুণ!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

২৫ বছর আগে অস্কার মনোনীত কালজয়ী ছবি ‘লগান’-এর ঐতিহাসিক সাফল্যের প্রায় দুই দশক পর আবারও একসাথে হাত মেলাচ্ছেন বলিউড তারকা আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর। ভারতীয় সংবাসমাধ্যম সুত্রে জানা গেছে, তাদের নতুন ছবি ‘ললকারা’-র জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি একটি স্পোর্টস ড্রামা ঘরানার ছবি। আর এই ছবির অন্যতম চমক হলো— এখানে ৬১ বছর বয়সী আমির খানকে স্ক্রিনে দেখা যাবে মাত্র ২৫ বছরের এক তরুণ ক্রীড়াবিদের ভূমিকায়!

জানা গেছে নতুন এই চরিত্রের জন্য নিজেকে মানানসই করে তুলতে ওজন কমানোর প্রক্রিয়া বা ডায়েট চার্ট অনুসরণ করা শুরু করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। উল্লেখ্য, শারীরিক রূপবদল বা ট্রান্সফরমেশনের দিক থেকে আমির খান সবসময়ই বলিপাড়ায় আলাদা পরিচয় তৈরি করেছেন। এর আগে ‘দঙ্গল’ ছবির জন্য এক ধাক্কায় প্রচুর ওজন বাড়িয়ে পরবর্তীতে আবার তা কমিয়ে তরুণ চেহারায় ফিরেছিলেন তিনি। এছাড়া ‘গজনী’-র পেশীবহুল চেহারা কিংবা ‘পিকে’-র কৃশ চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলা আমিরের অভ্যাসে পরিণত হয়েছে। তবে এবার নিজের বয়সের চেয়ে প্রায় তিন দশকের ছোট একজন তরুণের ভূমিকায় সফলভাবে ফুটে ওঠাই তার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন
‘লগান’-এর ঐতিহাসিক সাফল্যের প্রায় দুই দশক পর আবারও একসাথে হাত মেলাচ্ছেন বলিউড তারকা আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর

‘লগান’-এর ঐতিহাসিক সাফল্যের প্রায় দুই দশক পর আবারও একসাথে হাত মেলাচ্ছেন বলিউড তারকা আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর

ভারতীয় সংবাদ সংস্থা ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, পিযূষ গুপ্ত ও নীরজ সিংয়ের লেখা ‘ললকারা’ ছবিটির পটভূমি গড়ে উঠেছে ভারতীয় ক্রিকেটকে কেন্দ্র করে। যদিও এর মূল কাহিনী এখনই খোলসা করা হয়নি, তবে জানা গেছে যে এতে প্রতিদ্বন্দ্বিতা, বন্ধুত্ব ও দেশপ্রেমের টানটান গল্পের পাশাপাশি দেশভাগের পটভূমিতে ভারতীয় ক্রিকেটের শুরুর দিকের একটি অধ্যায় তুলে ধরা হবে। ‘লগান’-এর ভুবন চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা আমিরের এই নতুন রূপ এবং আশুতোষ-আমির জুটির এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

আলাদা আমিরের এই নতুন রূপ এবং আশুতোষ-আমির জুটির এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে

আলাদা আমিরের এই নতুন রূপ এবং আশুতোষ-আমির জুটির এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে

অন্য দিকে, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’-র মতো ছবির পরিচালক রাজকুমার হিরানীও নাকি আমিরকে নিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন। তার দীর্ঘ দিনের লেখক-সঙ্গী অভিজাত জোশীকে সঙ্গে নিয়ে অভিনেতার জন্য উপযুক্ত গল্প খোঁজার কাজ চলছে বলে খবর। তবে আপাতত সবটাই প্রস্তুতির স্তরে।

বিজ্ঞাপন

বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫০

আরো

সম্পর্কিত খবর