Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউগিনি প্রোপার্টিজে হামলা, সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৫

মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি} পুলিশ।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জন্মদিনে ‘জাদুকর’ প্রসেনজিৎ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর