Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: মীর শাহে আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কুড়িগ্রাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘যে সময় সারের সংকটের কথা বলা হয়েছিল সেসময় সারা দেশে সারের সংকট ছিল না। কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এর সাথে একটি রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট সরকারের কিছু ডিলার জড়িত ছিল।’ এ কারণে প্রতি ইউনিয়নে আরও একজন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কুড়িগ্রামসহ যেসব জেলায় জামায়াতে ইসলামীর এমপি ছিল সেসব এলাকায় সারের সংকট হয়েছিল। আর যেসব আসনে বিএনপি সংসদ সদস্য ছিল সেখানে সারের সংকট হয়নি। একটি রাজনৈতিক দল জনগণের কাছে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংকট তৈরি করেছে। আগামী দিনে সারের কোনো সংকট হবে না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা বলেছিলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছু সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গ রূপে সমাধান হতে আরও কিছুটা সময় লাগবে।’

এসময় দেশে আইনশৃঙ্খলার প্রশ্নে তিনি বলেন, ‘বিরোধীদল যেকোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য।’ এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় জেলা প্রশাসক অন্নপুর্ণা দেবনাথ, জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব-সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মুখের লাগাম ও নীরবতার গুরুত্ব
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯

মরিচ গাছে প্রচুর ফলন পাওয়ার কৌশল
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬

আরো

সম্পর্কিত খবর