Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৩:০৮ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১৩:১৫

দ্বিতীয়বার বাবা হয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে একটি কন্যা সন্তান। এর আগেও একটি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন সাইফউদ্দিন।

খুশির সংবাদটি দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম গতকাল রাত সাড়ে নয়টায়। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার উপর খুশি আছেন এজন্য আবারও কন্যা সন্তান দিয়েছেন।’

২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় সাইফউদ্দিনের। একজন পেস বোলিং অলরাউন্ডারকে হন্যে হয়ে যখন খুঁজছিল বাংলাদেশ তখন সাইফকে বড় আশার আলো ভাবা হচ্ছিল। যদিও ধারাবাহিকতা ধরে রাখতে বারবার ব্যর্থ হয়েছেন সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

চোটও বারবার দলের বাইরে ছিটকে গিয়েছে সাইফকে। এবারের এশিয়ান গেমসের দলেই রাখা হয়েছিল তাকে। কিন্তু চোটের কারণে ছিটকে যান শেষ মুহূর্তে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর