Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মমতার তৃণমূল ছেড়ে বিজেপির পতাকাতলে কোয়েল মল্লিক!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ অক্টোবর ২০২৬ ২০:০৪

জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এর আগে চলতি বছরের এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু কোনো সংসদীয় অধিবেশনে যোগ না দিয়েই গত জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। তার এই পদত্যাগের পর নির্বাচন কমিশন আগামী ১৬ অক্টোবর ওই শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।

তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি-র টিকিটে নির্বাচন করায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক কুণাল ঘোষ। একদিকে, কোয়েলকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করলেন তিনি। পাশাপাশি, মমতার সিদ্ধান্তেরও সমালোচনা করলেন কুণাল। তিনি বলেন, ‘কোয়েল মল্লিক বিশিষ্ট অভিনেত্রী। তাকে রাজ্যসভায় পাঠানোর কথা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার তৃণমূলকে ভাল লাগছিল। এখন আর মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সঙ্গে সঙ্গে বিজেপি-তে যেতে হল আপনাকে।’

বিজ্ঞাপন

এদিকে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় কোয়েলের নাম রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শীঘ্রই তিনি বিজেপি-র পতাকা হাতে তুলে নেবেন বলেও খবর। ৬ এপ্রিল (মঙ্গলবার) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই মুহূর্তে সমীকরণ যা বলছে, তাতে কোয়েলের সাংসদ হওয়া পাকা। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি-তে যোগ দিতে হবে তাকে। শীঘ্রই তাকে পদ্মপতাকা হাতে তুলে নিতে দেখা যাবে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন। বাংলা সিনেমার পরিচিত এই মুখ কিছুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের একজন সাংসদ ছিলেন।

সারাবাংলা/এএসজি