Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গুনিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৫:২৩

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

চট্টগ্রাম: জেলার রাঙ্গুনিয়ায় খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চন্দ্রঘোনা ইউনিয়নের চারাবটতল ব্রিজ সংলগ্ন কাপ্তাই সড়কের দক্ষিণ পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চারাবটতল ব্রিজের পশ্চিমে কুলকুরমাই খালে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েক মাস ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি কাপ্তাই সড়কে একটি সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে দেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাকবলিত স্থানে অবস্থানকালে কোনো এক সময় তিনি খালের পানিতে পড়ে ডুবে মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।