Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৯:০৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানবকেন্দ্রিক দৃষ্টিকোণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। সম্প্রতি ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি জানান, প্রযুক্তির সঠিক প্রসারের জন্য উপযুক্ত আইনি কাঠামো, দক্ষ মানবসম্পদ ও কার্যকর তথ্য ব্যবস্থাপনা বজায় রাখা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার ৬ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী সেশনে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ১২টি দেশের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন। কোরিয়া প্রজাতন্ত্র, আস্তানা সিভিল সার্ভিস হাব, ইউএনডিপি এবং তুরস্কের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ও মধ্য এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রযুক্তিগত বৈষম্য দূরীকরণ এবং উদ্ভাবনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে মূলত সরকারি ব্যবস্থাপনায় এআই ব্যবহারের বৈশ্বিক রূপরেখা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দল থেকে স্পষ্ট করা হয় যে, এআই প্রযুক্তি কেবল রূপান্তর নয়, বরং বৈশ্বিক সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার অন্যতম মাধ্যম। সার্বিক প্রযুক্তি পরিচালনায় কোনো দেশ যেন সুবিধা বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর