Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন: আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৯:১৬

গ্রেফতারকৃত আয়াস ও রিমি – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক আয়াস-রিমিসহ ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় আটক চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- এএনএম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

এর আগে, সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে শনিবার (১০ অক্টোবর) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব এএনএম আয়াসসহ কয়েকজন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিতে যান। এমনকি তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ারও চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন এএনএম আয়াস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর