Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৫:১৬

মরদেহ। প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কা লাগার ঘটনায় আজিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম শিবগঞ্জ উপজেলার মোনাকষা গ্রামের মো. হাসানুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কা লাগলে আজিম গুরুতর আহত হন। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, ‘দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর