Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেফতার ৬

স্টাফ করেসপেন্ডন্ট
১৫ অক্টোবর ২০২৬ ২৩:২৪

প্রতীকী ছবি

ঢাকা: যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এসময় বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এসআরবি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসআরবি-৩ এর আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন বিস্তারিত তুলে ধরবেন।

বিজ্ঞাপন

এর আগে, ২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদফতরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী। কিন্তু ১১ অক্টোবর পূর্বনির্ধারিত এই পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে ফাঁস হওয়ায় সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদফতর। সেইসঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।

যুব উন্নয়ন অধিদফতর সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও ছাপার স্থান পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র তৈরি ও ছাপা হবে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। আগের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও ছাপা হয়েছিল মতিঝিলে যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ে।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর