Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়াদে হুথি হামলা: ঢাকা-রিয়াদ রুটে ১০৭টি ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১৯:২৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ২১:৪৫

প্রতীকী ছবি

ঢাকা: হুথি গোষ্ঠীর হামলার ফলে নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে এ পর্যন্ত ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ৪৪টি ও ৬৩টি ট্রানজিট ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হুথি হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আজ বিকেল পর্যন্ত মোট ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এরমধ্যে সরাসরি ৪৪টি ও ৬৩টি ট্রানজিট ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।’

বিজ্ঞাপন

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ার লাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং ইন্ডিগো এয়ারলাইন্সের (ট্রানজিট ফ্লাইট) ২২টি, এমিরেটসের (ট্রানজিট ফ্লাইট) ১৪টি, কাতার এয়ারওয়েজের (ট্রানজিট ফ্লাইট) ৯টি, সালাম এয়ারের (ট্রানজিট ফ্লাইট) ৭টি, ইজিপ্ট এয়ার (ট্রানজিট ফ্লাইট) ১টি, ফ্লাই দুবাই (ট্রানজিট ফ্লাইট) ৬টি ও এয়ার ইন্ডিয়ার (ট্রানজিট ফ্লাইট) ৪টি ফ্লাইট।

এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর