Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ দেশে পৌঁছেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১৯:৫০

দর্শনা রেলপথ।

চুয়াডাঙ্গা: বাংলাদেশ রেলপথে চলাচলের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভারতের গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে এ কোচ এসে পৌঁছেছে।

ভারতের রাইটস লিমিটেডের সরবরাহ করা প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচ কাস্টমসসহ কার্যক্রম শেষ করে আগামী রবিবার (১৮ অক্টোবর) দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো খালাস করা হতে পারে। খালাস কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে কোচগুলোর ডি-প্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৮টি কোচ এসেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর কোচগুলো নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। বাকি কোচগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।

গত সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (হুসাইনপুর) থেকে রেলওয়ের রেকটি দর্শনা সীমান্তের উদ্দেশে যাত্রা শুরু করে এদিন পৌঁছায়।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর