Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সিরাজগঞ্জ কালচার্স’-এর আত্মপ্রকাশ: সভাপতি জিকো, সম্পাদক জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ২০:১৯

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’। সংগঠনটির আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জুবায়ের জিকো এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম জয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় শহরের মৌসুমী সিনেমা হল-সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কণ্ঠভোটে তাদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল অ্যাকাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।

অনুষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন ডা. মোহসেনুল মোমেন, মো. আইয়ুব আলী ও মো. হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাকিবা আফরোজ, সহ-সভাপতি আমেনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক তানজিনা খানম, সাংস্কৃতিক সম্পাদক শারমিন সুলতানা অনন্যা, অর্থ সম্পাদক তন্ময় রায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. রুপা খান। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সোমা রানি পাল ও মৌসুমী মৌ।

নতুন কমিটি গঠনের পর সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও নবান্ন উৎসব উপলক্ষ্যে আগামী নভেম্বর মাসে জমকালো অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ সংগঠনের উদ্যোগে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর