Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

সারাবাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৩

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচজন মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২

আরো

সম্পর্কিত খবর