Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি: জামায়াতের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৮:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফাইল ছবি

ঢাকা: কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ‘টুপটুপ রিসোর্টে’ ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে অত্যন্ত আশঙ্কাজনক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘শনিবার সকালে আগুনের এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ও বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর আমাদের মারাত্মকভাবে ব্যথিত করেছে।’ তিনি জরুরিভিত্তিতে উদ্ধার তৎপরতা জোরদার এবং আগুনে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক মানসম্মত চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনসহ জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি নিহতদের আত্মার মাগফেরাত প্রার্থনা করেন এবং স্বজনহারা পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের পর্যটননগরী কক্সবাজারে দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তা বজায় রাখা বাধ্যতামূলক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে জেলার প্রতিটি রিসোর্ট ও হোটেলে কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে এবং উচ্চপর্যায়ের তদন্ত পরিচালনায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর