Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অধিনায়ক লিটনকে ছাড়াই জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৬

মেহেদী হাসান মিরাজের জায়গায় পূর্ণকালীন ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। আফগানিস্তান, জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি দিয়ে তার দায়িত্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচের আগেই দুসংবাদ। চোটের কারণে খেলতে পারছেন না লিটন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লিটনের বদলে টস করতে নামেন তাওহিদ হৃদয়। টসের সময় হৃদয় জানালেন, ‘উনার (লিটন) চোটের সমস্যা আছে।’

লিটনকে ছাড়া টসে বাংলাদেশ আগে বোলিং করবে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। লিটনের অনুপস্থিতে বাংলাদেশ তিন ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছে। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান আর সৌম্য সরকার। এছাড়া ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতরা। স্পিন আক্রমণে রিশাদ হোসেন। সঙ্গে তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর