Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১১:২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৪২টি।

রোববার (১৮ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।‘

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ২৫ জনকে গ্রেফতার করেছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১৫টি মোবাইলফোন, ১টি রিয়ার সাইড পিলার কভার, ২টি অটোরিকশা, ১টি প্রাইভেটকার, ১টি সেলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর