Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবকাশ শেষে ২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৬ ১১:৪২

ছবি: সংগৃহীত

ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের। ওই দিন আদালতের প্রথম কার্যদিবস অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

বিজ্ঞাপন

অবকাশকালীন ছুটি শেষে এদিন থেকেই সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর