Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে মালিকবিহীন কয়লাবোঝাই জাহাজ জব্দ, আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৬ ১৪:৫৮

আটক ব্যক্তিরা।

বাগেরহাট: সুন্দরবনের ভোলা নদী থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজ আটক করেছে বন বিভাগ। এ সময় জাহাজে থাকা ৯ জনকে আটক করা হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় জাহাজটি আটক করা হয়।

কয়লার কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছে বন বিভাগ।

আটক ব্যক্তিরা হলেন-তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)।

আটককদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানিয়েছে বন বিভাগ।

প্রাথমিকভাবে জানা গেছে, মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করে জাহাজটি। নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর