Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১০:২২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১১:১৪

দুর্ঘটনায় বাসের সামনের অংশ ভেঙে গেছে।

নাটোর: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একটি ১০ বছর বয়সি মেয়ে শিশু এবং ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ। তাদের পরিয় এখনও শনাক্ত হয়নি।

বিজ্ঞাপন

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, নিহতদের মরদেহ নাটোর হাসপাতালের মর্গে রয়েছে।

উদ্ধারকরা মরদেহ।

এর আগে, মঙ্গলবার ভোরে আরপি পরিবহনের একটি বাস বরিশাল থেকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল আরেকটি ট্রাক। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আসার পর বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর