Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৯:১৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ মতিউর রহমান মতি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মতিউর রহমান মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মতিউর রহমান-কে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর