Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড়িতে মাদকসহ আটক ৮৪ / অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ২১:১০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ২১:২৭

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জন নারী পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এ ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা একটি ভবনে সোমবার রাতে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান শুরু হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই সঙ্গে জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর