Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ২২:১৬

ঢাকা: রাজধানীর রামপুরায় ব্রিজের নিচ থেকে আলম মুন্সি (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজ সংলগ্ন

স্লুইসগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই বৃদ্ধের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সিবাড়ি এলাকায়। রাজধানীতে ভাসমান জীবনযাপন করতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিতকারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পানির স্রোতে ভেসে মরদেহটি স্লুইসগেটের কাছে এসে আটকে ছিল।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, দুই বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন তিনি। তখন তার পরিবার সংশ্লিষ্ট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে আসছিলেন। কোথাও তার সন্ধান পাননি। আজ তার মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় পাওয়ার পর গ্রামে তার বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে পরিচয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর