Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উড়তে থাকা বার্সাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ০৯:৫৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১১:০৩

দুইবার সমতায় ফিরেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার। উড়তে থাকা কাতালান ক্লাবটিকে অনেকটা মাটিতে নামিয়ে আনল পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেড ম্যাচে স্প্যানিশ ক্লাবটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে এই জয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস এনরিকের দল। অন্যদিকে মৌসুমে টানা ১১ জয়ের পর প্রথম হারের মুখ দেখেছে বার্সেলোনা।

প্রথমার্ধে পিএসজির আক্রমণের চাপ সামলাতে ব্যস্ত ছিল বার্সেলোনা। গোলরক্ষক হুয়ান গার্সিয়া কয়েকটি ভালো সেভ করলেও ৩৮ মিনিটে দেজিরে দুয়ের শটে পিছিয়ে পড়ে সফরকারীরা। বিরতির পর ৫৫ মিনিটে জাভি এসপার্টের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

বিজ্ঞাপন

তবে ৭২ মিনিটে কর্নার থেকে লুকাস হার্নান্দেজের হেডে আবার এগিয়ে যায় পিএসজি। সাত মিনিট পর লামিনে ইয়ামালের দুর্দান্ত ফিনিশিংয়ে ২-২ সমতা ফেরায় বার্সেলোনা। ম্যাচ তখন যে কোনো দিকে যেতে পারত। কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কাতালানদের।

৮১ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ভিতিনহা। পাঁচ মিনিট পর আশরাফ হাকিমির পাস থেকে ফাবিয়ান রুইজ আরও এক গোল করে বার্সেলোনার বড় হার নিশ্চিত করেন। এরপরের কয়েক মিনিটে বেশ কিছু প্রচেষ্টা দেখালেও গোল আদায় করতে পারেনি বার্সা।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। অন্যদিকে বার্সেলোনার অনেক দিনের অপরাজিত যাত্রা থামল। এই হারে বার্সার রক্ষণভাগের দুর্বলতাও আলাদা করে চোখে পরেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর