Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ১৬:০০

গ্রেফতারকৃতরা।

ঢাকা: চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহসানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব (বর্তমান এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

আটককৃত অন্য আসামিরা হলেন—মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. সলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)। অপহৃত ব্যবসায়ী এহসান কক্সবাজারের টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের (লেদা ক্যাম্প-২৫) বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সির নেতৃত্বে এসআরবি পোশাক পরিহিত ৫-৬ জনের একটি দল টেকনাফ থেকে এহসানকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের স্ত্রী ও তার দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে ওই ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এই ঘটনায় গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং চক্রটির মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করতে করে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চক্রের অন্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বাংলায় যেভাবে এলো দুর্গাপূজা
২১ অক্টোবর ২০২৬ ১৫:৩২

সাগরে লঘুচাপ, আসতে পারে আরেকটি
২১ অক্টোবর ২০২৬ ১৫:০২

আরো

সম্পর্কিত খবর