Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ১৬:০৪

প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০ শিশু।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৩ শিশু এবং সন্দেহজনক হামে ৯৯৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৭৬৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২১২। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৬৯৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৫ হাজার ১১০ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ২০৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১০১ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর