Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ১৮:৫০

বেনাপোল: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই সিরাপ আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি-র অভিযান কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ চোরাচালানি মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি-র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি-র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন