Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ বছরের মধ্যে দৃশ্যমান হবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১৯:১৪

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সিরাজগঞ্জ: দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১-২ বছরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করার আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

তিনি বলেন, ২০১২ সালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ শুরু হলেও বিভিন্ন কারণে এতদিন প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান সরকার প্রকল্পটি দ্রুত দৃশ্যমান করতে কাজ করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ১-২ বছরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম. আব্দুস সাত্তার। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

সভায় শিল্প পার্কের চলমান কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের মতামত ও বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিসিক শিল্প পার্কের কার্যালয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।
দুই বছরের মধ্যে দৃশ্যমান হবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সিরাজগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করার আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

তিনি বলেন, ২০১২ সালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ শুরু হলেও বিভিন্ন কারণে এত দিন প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান সরকার প্রকল্পটি দ্রুত দৃশ্যমান করতে কাজ করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী এক থেকে দুই বছরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আব্দুস সাত্তার। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

সভায় শিল্প পার্কের চলমান কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের মতামত ও বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিসিক শিল্প পার্কের কার্যালয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই শিল্প পার্ক বাস্তবায়িত হলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা, স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পথ সুগম হতে পারে। তবে প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে হ‌বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর