Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাকৃবিতে উদ্বোধন হলো সার্জারি গ্যালারি

বাকৃবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ২১:১৮

সার্জারি গ্যালারি উদ্বোধন অনুষ্ঠান।

বাকৃবি: ভেটেরিনারি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগে ‘সার্জারি গ্যালারি’ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার গ্যালারিটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম এবং অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা করছেন, সার্জারি গ্যালারি চালুর ফলে ভেটেরিনারি শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জন ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন। এটি তাদের পেশাগত প্রশিক্ষণেও সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর