Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমাবর্তন ফি পুনর্নির্ধারণে জকসুর আলটিমেটাম

জবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ২১:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। ফাইল ছবি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের জন্য নির্ধারিত নিবন্ধন ফি প্রতি বিভাগে ২ হাজার টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা। আগামী রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে ফি পুনর্নির্ধারণ করা না হলে উপাচার্য ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি এ বিষয়টি গণমাধ্যমেকে জানান।

মাসুদ রানা বলেন, দীর্ঘদিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সমাবর্তনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই অযৌক্তিক। হলবিহীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্তমান সময়ে এই ফি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য।

বিজ্ঞাপন

তিনি আরোও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবগত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং এ বিষয়ে উপাচার্যের নীরবতা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে।

এজিএস বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে সমাবর্তন ফি নূন্যতম ২ হাজার টাকা কমিয়ে পুনর্নির্ধারণ করা না হলে উপাচার্য ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের আন্তরিক সমর্থন ও সংহতি কামনা করেছেন জকসুর এই এজিএস।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করেছে ৫ হাজার ৫০০ টাকা। এ ফি নিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, আবাসনসংকট ও আর্থিক সীমাবদ্ধতার মধ্যে এত বেশি ফি দিয়ে সমাবর্তনে অংশ নেওয়া অনেকের পক্ষেই কঠিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর