Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ১২:৪০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১২:৪১

ঢাকা: চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন মঈন খান। হাসপাতালে উপস্থিত ছিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা।

দুইদিন ধরে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ড. আবদুল মঈন খান। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মঈন খানকে দেখতে হাসপাতালে যান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। পরে তিনি সাংবাদিকদের জানান, শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন মঈন খান। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

অধ্যাপক জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ড. আবদুল মঈন খান।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। তার সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন মেয়ে হাসপাতালে তার শয্যাপাশে রয়েছেন।

 

বিজ্ঞাপন

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে
২৩ অক্টোবর ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর