Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ১৭:১৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৮:৪৮

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৩৫ শিশু।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১১৩৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ২৫ শিশু এবং সন্দেহজনক হামে ১১১০ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮৭০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২৭৩ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১২১৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১১১০ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ ১৮:০৪

আরো

সম্পর্কিত খবর