Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগবাজারে শিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১১:০৯

ঢাকা: রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি বলেন, এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর