Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১২:২৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৩:১৭

সংসদ ভবন।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন। সংবিধানে সর্বজনগ্রাহ্য সংশোধনী খসড়া প্রণয়ন, সার্বিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে আইন বিশেষজ্ঞরা তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গণ-অভ্যুত্থানের চেতনাকে সংবিধানে ধারণ করার পাশাপাশি এতে শহীদ ও আহতদের আইনি সুরক্ষা এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর