রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাসের চাপায় নুর আলম (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে। নুর আলম মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিলেন। কোনো ভারী যানবাহনের চাপায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।