Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৪

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সি দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সমসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সমসপাড়া গ্রামের আশরাফুলের দুই বছরের শিশু কন্যা জান্নাত (২) ও তার চাচাতো ভাই আরাফাত (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সকলের অগোচরে খেলাধুলা করার সময় শিশু দুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, ২ বছর বয়সি দুটি অবুঝ শিশুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজ আলম বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর