Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁশখালীতে ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের কমিউনিটি আই ক্যাম্প ও পুনর্বাসন সহায়তা

সারবাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬ ১২:১৪

চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতামূলক প্রচারণা ও পুনর্বাসন সহায়তাসহ দিনব্যাপী বহুমুখী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর সেবাধর্মী সংগঠন ‘লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি’ ও ‘লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি’র যৌথ উদ্যোগে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি থেকে দিনভর ছয় শতাধিক গ্রামবাসী সেবা গ্রহণ করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আই ক্যাম্পে রোগীদের চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ করা হয়। আই ক্যাম্প পরিচালনায় সার্বিক সহায়তা দেয় চট্টগ্রাম লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক সচেতনতাও তৈরি করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, সামাজিক পুনর্বাসন সহায়তার আওতায় এলাকার একাধিক অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য গবাদিপশু, আত্মকর্মসংস্থানের সুবিধার্থে সেলাই মেশিন এবং বসতঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। এর পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করেন আয়োজকরা।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রমটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পি এমজেএফ বলেন, ‘বিশ্বজুড়ে লায়ন সদস্যরা মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের এই সমন্বিত সেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজের অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।’

সভাপতির বক্তব্যে লায়ন সালমা আদিল বলেন, ‘মানুষের মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা পূরণ, সঠিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার মাধ্যম তৈরি করে দেওয়ার মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন এ কে এম সালাউদ্দিন, এমজেএফ; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেড সি ওয়ান লায়ন সাইফুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এম এ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলামসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর