Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৫১

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৯৫ শিশু।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৬ এবং নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১২৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬৩ শিশু এবং সন্দেহজনক হামে ১২৩২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৮৪ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১২৪০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১১৩৫ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর