Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে জামান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৮:৪১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৯:২৮

হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পুডিং এবং খাদ্য তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র পাওয়ায় জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযান সূত্রে জানা যায়, চকবাজারের জামান হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খোলা ডাস্টবিন, স্যাঁতসেঁতে ও ভাঙা ফ্লোর, মেয়াদহীন পুডিং, নান তৈরির সরঞ্জামাদিতে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার বিচরণ, অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় গ্রহণের স্ট্রর মধ্যে ময়লা, ক্লিনিংয়ের জন্য অননুমোদিত কেমিক্যাল ব্যবহারসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।’