Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ২৩:৫০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২৩:৫১

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিভি) সার্বিক কার্যাবলী, চলমান প্রকল্প ও অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যরা অবহিত হন। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খাঁন, বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর